এই ডকুমেন্টে তথ্য পুরানো হতে পারে
এই ডকুমেন্টটির আসলটির চেয়ে পুরানো আপডেটের তারিখ রয়েছে, তাই এতে থাকা তথ্য পুরানো হতে পারে৷ আপনি ইংরেজি পড়তে সক্ষম হলে, সবচেয়ে আপ-টু-ডেট তথ্যের জন্য ইংরেজি ভার্সনটি দেখুন: Workloads
ওয়ার্কলোড হলো কুবারনেটিস-এ চলমান একটি অ্যাপ্লিকেশন। আপনার ওয়ার্কলোড একটি একক উপাদান বা একাধিক যা একসাথে কাজ করে, কুবারনেটিসে আপনি এটিকে pods এর একটি সেটের মধ্যে চালান। কুবারনেটিসে, একটি পড আপনার ক্লাস্টারে কন্টেইনারগুলোর চলমান একটি সেট উপস্থাপন করে৷
কুবারনেটিস পডের একটি সংজ্ঞায়িত জীবনচক্র. উদাহরণস্বরূপ, একবার আপনার ক্লাস্টারে একটি পড চলমান হলে নোড যেখানে সেই পডটি চলছে সেখানে একটি গুরুতর ত্রুটির অর্থ হলো সেই নোডের সমস্ত পড ব্যর্থ হয়েছে ৷ কুবারনেটিস ব্যর্থতার সেই লেভেলটিকে চূড়ান্ত হিসাবে বিবেচনা করে: আপনাকে পুনরুদ্ধার করার জন্য একটি নতুন পড তৈরি করতে হবে, এমনকি যদি নোডটি পরে সুস্থ হয়ে ওঠে।
যাইহোক, জীবনকে যথেষ্ট সহজ করতে, আপনাকে প্রতিটি পড সরাসরি পরিচালনা করতে হবে না। পরিবর্তে, আপনি ওয়ার্কলোড রিসোর্স ব্যবহার করতে পারেন যা আপনার পক্ষ থেকে পডের একটি সেট পরিচালনা করে। এই রিসোর্সগুলো কন্ট্রোলার কনফিগার করে যা নিশ্চিত করে যে সঠিক সংখ্যক পড চলছে, আপনার নির্দিষ্ট স্টেটের সাথে মেলে৷
কুবারনেটিস বেশ কয়েকটি বিল্ট ইন ওয়ার্কলোড রিসোর্স সরবরাহ করে:
বৃহত্তর কুবারনেটস ইকোসিস্টেমে, আপনি তৃতীয় পক্ষের ওয়ার্কলোডের রিসোর্সগুলো খুঁজে পেতে পারেন যা অতিরিক্ত আচরণ প্রদান করে। একটি কাস্টম রিসোর্স ডেফিনিশন ব্যবহার করে, আপনি যদি কুবারনেটসের মূল অংশ নয় এমন একটি নির্দিষ্ট আচরণ চান তাহলে আপনি একটি তৃতীয় পক্ষের ওয়ার্কলোডের রিসোর্স যোগ করতে পারেন । উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের জন্য পডগুলির একটি গ্রুপ চালাতে চান কিন্তু কাজ বন্ধ করতে চান যদি না সব পডগুলো উপলব্ধ হয় (সম্ভবত কিছু উচ্চ-থ্রুপুট ডিস্ট্রিবিউট করা কাজের জন্য), তাহলে আপনি সেই ফিচারটি প্রদান করে এমন একটি এক্সটেনশন বাস্তবায়ন বা ইনস্টল করতে পারেন।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য প্রতিটি API ধরণের সম্পর্কে পড়ার পাশাপাশি, আপনি কীভাবে নির্দিষ্ট কাজগুলো করতে হবে তা পড়তে পারেন:
কনফিগারেশন থেকে কোড আলাদা করার জন্য কুবারনেটিসের প্রক্রিয়া সম্পর্কে জানতে, কনফিগারেশন দেখুন।
কুবারনেটিস কীভাবে অ্যাপ্লিকেশনগুলির জন্য পডগুলো পরিচালনা করে সে সম্পর্কে পটভূমি প্রদান করে এমন দুটি সাপোর্টকারী ধারণা রয়েছে:
একবার আপনার অ্যাপ্লিকেশানটি চালু হয়ে গেলে, আপনি এটিকে একটি সার্ভিস হিসাবে ইন্টারনেটে উপলব্ধ করতে চাইতে পারেন বা, শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, একটি ইনগ্রেস ব্যবহার করে ।